বিপ্লব চট্টোপাধ্যায়: ক্রমবর্ধমান বায়ুদূষণ ও কংক্রিটের শহরে হারিয়ে যাওয়া সবুজ ফেরানোর বার্তা নিয়ে সল্টলেকের সুভাষ সরোবরে মিয়াওয়াকি অরণ্যের প্রথম বর্ষপূর্তি উদযাপন করল SIP Academy India। অনুষ্ঠানে প্রায় ৫৫ জন শিশু ও তাদের অভিভাবক অংশ নেন। এক বছর আগে নিজেদের হাতে লাগানো চারাগাছ বড় হয়ে উঠতে দেখে উচ্ছ্বসিত হয় খুদেরা।

SIP Academy-র ম্যানেজিং ডিরেক্টর দীনেশ ভিক্টর পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করে তোলার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর সারলা কুলাসেকরণ, রিজিওনাল ম্যানেজার শুভজিৎ, স্টেট হেড সুমন মুখার্জি ও মাস্টার ট্রেইনার শশী ক্ষেত্রী।

উল্লেখ্য, KMDA-র সহযোগিতায় ২০২৫ সালের ১৮ অক্টোবর এই অরণ্যের সূচনা হয়। ১৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে প্রায় ৫০ প্রজাতির ৩,৫০০-রও বেশি দেশীয় চারাগাছ নিয়ে গড়ে উঠেছে এই অরণ্য। SIP Academy-র ষষ্ঠ মিয়াওয়াকি প্রকল্প এটি। ২০২২ সালের জুলাই থেকে শুরু হওয়া সংস্থার এই উদ্যোগে এখনও পর্যন্ত ছয়টি অরণ্যে ২৫ হাজারেরও বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। সবুজের পরিধি বাড়িয়ে দূষণমুক্ত ও বাসযোগ্য পৃথিবী গড়ার পাশাপাশি শিশুদের মধ্যেও পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগিয়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।